Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালোটাকা, পেশিশক্তিমুক্ত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো

Reporter Name
  • Update Time : ০৭:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালোটাকা, পেশিশক্তি ও দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কঠোর ও নিরপেক্ষ ভূমিকা চেয়েছে রাজনৈতিক দলগুলো।

একই সঙ্গে নির্বাচনী জামানত কমানো, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সহিংসতা বন্ধ এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের প্রথম দিনে এসব দাবি উঠে আসে।

দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল, ফল স্থগিত কিংবা নির্বাচন বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংলাপে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফল এবং ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য দেখা যায়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে দৃঢ় অবস্থান নিতে হবে। নির্বাচনে প্রার্থীদের জামানত কমানোর পরামর্শও দেন তিনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন কালোটাকার দৌরাত্ম্য বন্ধে জামানত কমানো, ভোটের আগে টাকা ছড়ানো বন্ধ এবং কমিশনের দলনিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

তিনি অভিযোগ করেন, ইউপি নির্বাচনে সদস্য পদে ৪০ থেকে ৫০ লাখ টাকা এবং চেয়ারম্যান পদে এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যয় করা হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক প্রচারকে কোনো দল বা গোষ্ঠী যাতে নির্বাচনে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি-জেপির যুগ্ম মহাসচিব মো. রুবেল হাওলাদার ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা এবং নির্বাচনী প্রচারণায় সহিংসতার অভিযোগ দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার কালোটাকামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে দরিদ্র মানুষের নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি এবং প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার ঠেকাতে মনিটরিং সেল গঠন এবং কেন্দ্র থেকেই ফলাফল প্রকাশের দাবি জানান। এ ছাড়া নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ ও শান্তি সংলাপের প্রস্তাব দেন তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদউদ্দীন মাহমুদ স্বপন নির্বাচনে কালোটাকার প্রভাব কমানো, প্রার্থীদের জামানত হ্রাস এবং নির্বাচনী কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ইসির হাতে রাখার দাবি জানান।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রতিনিধি রাজিকুজ্জামান রতন নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা, শাস্তির আওতা বাড়ানো এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধি বলেন, নির্বাচন নিরপেক্ষ রাখতে ইসি কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে দলীয় প্রভাব, কালোটাকার ছড়াছড়ি ও অস্ত্রের মহড়া বন্ধ করতে হবে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিনিধি অবৈধ অস্ত্র উদ্ধার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিনিধি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জামানত কমানো ও প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সরকার ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, সংলাপে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিচারকরা যদি ঘুষ খান, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। পৃথিবীতে বিচারকদের সবচেয়ে স্বাধীন হিসেবে বিবেচনা করা হয়। এখন বিচারকরাই যদি ঘুষ খান, তাহলে কী করার আছে? একইভাবে পুলিশ যদি ডাকাতি করে, সেটিও জাতির জন্য দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, এবার নতুন আইন করা হয়েছে, যা আগে ছিল না। নির্বাচনী দায়িত্বে থেকে কেউ অনিয়ম করলে কমিশন সরাসরি তাকে দুই মাসের জন্য বরখাস্ত করতে পারবে। এরপর সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিয়েছে, তা-ও কমিশনকে জানাতে হবে। প্রতিষ্ঠান ব্যবস্থা না নিলে কমিশন পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। আগে এ ধরনের ক্ষমতা ছিল না।

জামানত বাড়ানোর বিষয়ে তিনি বলেন, প্রার্থীর সংখ্যা কমাতে জামানত বাড়ানো হয়েছে। কারণ, প্রার্থীর সংখ্যা বেশি হলে ভোট গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে। নির্বাচনী ব্যয়ও বাড়ানো হয়েছে। অনেকে বেশি ব্যয় করেও বারবার মিথ্যা তথ্য দেন। এ ধরনের মিথ্যা তথ্য দেওয়ার প্রবণতা কমাতেই ব্যয়সীমা বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রার্থী ও তার সহযোগী উভয়েই সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী বড় নেতা কিংবা জনপ্রিয় হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে ভোটের মাধ্যমে জয়ী হতে হবে, এর কোনো বিকল্প নেই। ভোট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনেও প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা রাখার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।

সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ফ্রি, ফেয়ার, ইকুইটেবল ও নিউট্রাল-এ ধরনের বিশেষণ ব্যবহার করতে হয়। অথচ নির্বাচন বলতে বোঝায়, ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। এটাই নির্বাচনের প্রকৃত অর্থ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বিশেষণমুক্ত প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রার্থীরা মাঠে থাকবেন। রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ের নেতাদের এলাকায় প্রভাব ও প্রতিপত্তি রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা কঠিন। তাই এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কমিশনের অত্যন্ত প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর, আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। যেহেতু দলীয় কোনো নির্বাচন হচ্ছে না, সেহেতু দলভিত্তিক কারও এজেন্ডা থাকার কথা নয়।’

সিইসি আরও বলেন, ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব নির্বাচনে সহিংসতার ঘটনাও ঘটে। কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তা আগে থেকে পুরোপুরি ধারণা করা সম্ভব নয়। যেসব চ্যালেঞ্জ আসবে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই সেগুলো মোকাবিলা করতে চায় কমিশন। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর সহযোগিতা চান তিনি।

সমাপনী বক্তব্যে সিইসি বলেন, বিচার বিভাগের অধীন নির্বাচনী অনুসন্ধান কমিটির সাজা বা জামিনসংক্রান্ত কার্যক্রমে ইসির সরাসরি নির্দেশনা দেওয়ার সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে, মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জরিমানা করার ক্ষমতাও প্রচলিত আইনে নির্ধারিত। এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা এবং প্রয়োজনে আবারও আলোচনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

কালোটাকা, পেশিশক্তিমুক্ত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো

Update Time : ০৭:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬