Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার বাংলাদেশ সফরের কথা ছিল। তবে সফরের নতুন তারিখ পারস্পরিক সুবিধাজনক সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়া।

শনিবার ইউএনবির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, পারস্পরিক সুবিধাজনক তারিখ ও সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর পুনর্নির্ধারণ করা হবে।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করতে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদারের উদ্যোগ নিয়েছিল সরকার। এর অংশ হিসেবে ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দুই অংশীদার মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ওই সফর অনুষ্ঠিত হয়।

এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বাংলাদেশ সফর ১৩ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। তিনি ১৬ ডিসেম্বর ভোরে ঢাকা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্টের সফরসূচি এখনো বহাল রয়েছে। জরুরি পরিস্থিতি ছাড়া আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নির্ধারিত সফরসূচি বাতিল বা স্থগিত করে না মালদ্বীপ।

এর আগে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন গতি পায়। ওই সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

এরপর ২০২৬ সালের এপ্রিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর ও অবকাঠামো খাত গুরুত্ব পায়।

এ ছাড়া রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ও আলোচনায় স্থান পায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

Update Time : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬