Dhaka ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ দুটি আলাদা বিষয়: ভারত

Reporter Name
  • Update Time : ০৭:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণে ঢাকার  অনুরোধ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ  আইনি ও সরকারি প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্যদিকে, কোনো নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা বিষয়।

বিমান পাঠানো বা হাতকড়া পরানোর মতো পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সে দেশের বর্তমান সরকারের অভ্যন্তরীণ বিষয়। এখানে ভারতের কিছু করার নেই।

প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্রের বরাতে জানানো হয়, তিনি আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে দিল্লি থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে এবং এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে।

ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শন ও স্থলপথে শেখ হাসিনার ফেরার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার বিষয়ে ভারত সরকার কোনো সহায়তা করছে কি না—এমন প্রশ্ন এড়িয়ে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

নয়াদিল্লির এই ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি, গঙ্গার পানিচুক্তি ও অস্ত্রবাহী জাহাজ আটকের মতো সমসাময়িক প্রসঙ্গগুলোও উঠে আসে।

নড়াইল ও পাবনাসহ কিছু স্থানে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার দাবি করে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক। বাংলাদেশ সরকারের উচিত সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচার নিশ্চিত করা।

তবে নড়াইলের বেন্দারচর গ্রামে হিন্দুদের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের যে প্রচার ফেসবুকে চালানো হয়েছে, তাকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে স্থানীয় জেলা পুলিশ। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং সেখানে কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

পাশাপাশি গঙ্গার পানিচুক্তি নবায়ন প্রসঙ্গে পুরোনো অবস্থানের পুনরাবৃত্তি করে জয়সোয়াল জানান, অভিন্ন নদীর পানিবণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত দুই দেশের যৌথ নদী কমিশনের কাঠামোগত প্রক্রিয়ায় নেওয়া হয়।

এছাড়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে বিস্ফোরক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বাংলাদেশগামী একটি জাহাজ আটকের খবরের বিষয়ে জয়সোয়াল জানান, বিষয়টি ভারত সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং প্রতিবেশী দেশের সব ঘটনার ওপর ভারত সব সময় নজর রাখছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ দুটি আলাদা বিষয়: ভারত

Update Time : ০৭:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬