Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭৬ দিন পর জামিনে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : ০৭:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন মোহাম্মদ সিফাত আবদুল্লাহ।

বুধবার রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।

তিনি বলেন, বুধবার বিকালে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের গাছা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়। প্রথম দফায় গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।

দুই দফায় জামিন আবেদন নাকচ হওয়ার পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সেই জামিনের আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বুধবার রাতে তিনি মুক্তি পান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

৭৬ দিন পর জামিনে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

Update Time : ০৭:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬