শি-ট্রাম্পের সঙ্গে বৈঠক কূটনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: পুতিন
- Update Time : ০৪:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৮ Time View
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ে সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠককে কূটনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বৈঠকটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পুরো আলোচনা হয়েছে একেবারে খোলামেলা পরিবেশে। এতে আমরা একে অপরের অবস্থান আরও ভালোভাবে বুঝতে পেরেছি। সব মিলিয়ে আলোচনা খুবই ফলপ্রসূ ছিল।’
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিন নেতা চুক্তিতে না পৌঁছালেও অন্তত পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছেন বলে জানান তিনি। পুতিনের ভাষ্য, ওই ত্রিপক্ষীয় বৈঠকে জাতিসংঘের সংস্কার, নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে পুতিন বলেন, দুই দেশের সম্পর্কের উন্নতি করা সম্ভব। মস্কোর প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এ বিষয়ে আশাবাদী হওয়ার কারণ জোগায়।
ইউক্রেন প্রসঙ্গে পুতিন বলেন, সংঘাত নিরসনে কিয়েভ ও ইউরোপ এখনও সমঝোতা করতে প্রস্তুত নয়।
বৃহস্পতিবার চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা থাকায় এই বৈঠক নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে পুরো বিশ্ববাসীর।

























