Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণে হতাহত শতাধিক শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : ১০:২১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি বিদ্যালয়ের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯৭ জন।

স্থানীয় এক চিকিৎসা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানান, হতাহতের এ সংখ্যা প্রাথমিক হিসাবের ভিত্তিতে দেওয়া হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলাবি সামিউল হক জানান, বাড়িটি খনি কার্যক্রমের সঙ্গে জড়িত কয়েকজনের মালিকানাধীন। তারা সেখানে ডিনামাইট মজুত করে রেখেছিলেন।

তবে হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি সামিউল হক। ওই সময় পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দলগুলো ঘটনাস্থলে রয়েছে।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে হ্যান্ড গ্রেনেড হামলায় নয় থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণে হতাহত শতাধিক শিক্ষার্থী

Update Time : ১০:২১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬