Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : ০৫:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৮ Time View

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। এমন তথ্য জানিয়েছে ইসলামিক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’। শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে জানায়, আগামী রমজান শুরু হতে শতদিন বাকি রয়েছে। 

জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে, আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি, তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে সেটি খালি চোখে দেখা সম্ভব নয়, তাই রমজান শুরু হবে (মধ্যপ্রাচ্যে) ১৯ ফেব্রুয়ারি।

তিনি আরও জানান, রমজানের প্রথমদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে (বেশিরভাগ দেশ— সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত) রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষের দিকে ১৩ ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদিও সৌদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা দিয়ে থাকে।

যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

২০২৬ সালে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি

Update Time : ০৫:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫