কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
Reporter Name
- Update Time : ০১:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২ Time View
কুয়েতের আল সালমি মরুভূমিতে স্থলমাইনের বিস্ফোরণে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৯০ সালে ইরাক কুয়েতে আগ্রাসন চালানোর সময় মাইনটি পুঁতে রাখা হয়েছিল।
গত রোববার সংবাদমাধ্যম জিডিএন অনলাইনের প্রতিবেদনে অনুযায়ী, গত বৃহস্পতিবার মরুভূমির একটি অংশে বিস্ফোরণের খবর পায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনীর সদস্য ও জরুরি উদ্ধারকর্মীরা।
তদন্তে নিশ্চিত হওয়া গেছে, নিহত ওই ব্যক্তি মরুভূমিতে রাখালের কাজ করতেন। বিস্ফোরণে একটি উটও আহত হয়েছে।
ঘটনাস্থলে থাকা স্থলমাইনটি নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আর কোনো বিস্ফোরক লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে কুয়েত সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়।
Tag :

























