Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : ১০:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। আগামী রোববার দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন তিনি।

শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বালেন্দ্র শাহ। এ ছাড়া তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের, যা অভিন্ন সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য এবং জনগণের মধ্যে গভীর সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সফরটি আমাদের বহুমুখী সহযোগিতামূলক অংশীদারিত্বকে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে এবং উভয় দেশের জনগণের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।’

চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন বালেন্দ্র। সেটি ছিল তার প্রথম বিদেশ সফর। সেই হিসেবে এটিই তার দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে।

কয়েক সপ্তাহ আগে নেপাল সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, আগস্ট মাসে নেপালে বন্যার সময় ভারত যে দ্রুত ও উল্লেখযোগ্য মানবিক ও কারিগরি সহায়তা দিয়েছিল, তার জন্য নেপালের নেতৃত্ব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এবারের সফরে ভারতের ব্যবসায়ী নেতাদের একটি সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে বালেন্দ্র শাহের। ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার; দেশটির মোট আমদানির ৬০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে।

নেপালের দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টকে দেশটির পররাষ্ট্র সচিব অমৃত রাই জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কিছু নতুন প্রকল্পের উদ্বোধন এবং অন্যান্য কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণাও দেওয়া হবে।

সূত্র: ফার্স্টপোস্ট, কাঠমান্ডু পোস্ট

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

Update Time : ১০:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬