Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন যুগ পর গণকবরে মুসলিম গণহত্যার চিহ্ন, প্রিয়জনের হাড়গোড় খুঁজছেন স্বজনেরা

Reporter Name
  • Update Time : ০১:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ২ Time View

দুই ভাইকে হারানোর স্মৃতি নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফউজুল হিনায়া। শ্রীলঙ্কার ২৬ বছর দীর্ঘ গৃহযুদ্ধের প্রায় ভুলে যাওয়া এক অধ্যায়ে নিহত হয়েছিলেন তার দুই ভাই। ৬০ বছর বয়সী হিনায়া এখন নতুন করে একটু আশার আলো দেখছেন। ন্যায়বিচার পাওয়ার আশা আর করেন না, কেবল ইসলামি নিয়মে ভাইদের দাফনের প্রার্থনা করছেন তিনি। হিনায়া বলেন, ‘আমি ওদের মর্যাদার সঙ্গে কবর দিতে চাই।’

১৯৮৩ সালে স্বাধীন আবাসভূমির দাবিতে তামিল বিদ্রোহী ও শ্রীলঙ্কান সরকারি বাহিনীর যুদ্ধ শুরু হয়েছিল। ২০০৯ সালে তামিল যোদ্ধাদের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় সেই যুদ্ধ। দীর্ঘ যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক।

দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে তামিল জনগোষ্ঠীর ওপর যুদ্ধাপরাধ করার অভিযোগ রয়েছে। শ্রীলঙ্কার সরকার ও সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর অনেকে আবার লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) বোমা হামলা ও গুপ্তহত্যার কথা তুলে ধরেন। দেশজুড়ে শহর-গ্রামে এসব হামলা চালিয়েছিল এলটিটিই। ১৯৯৩ সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসাকে হত্যা করে এই গোষ্ঠী। ১৯৯১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করেছিল তারা।

নব্বই দশকের শুরুতে শ্রীলঙ্কার মুসলিমদের ওপরও গণহত্যা চালিয়েছিল এলটিটিই। কুরুক্কালমাদাম, কাত্তানকুডি ও ইরাভুরে বেছে বেছে হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল সেই বর্বরতা। অনেক ক্ষেত্রেই মুসলিমদের প্রথমে অপহরণ করা হতো। অপহৃতদের আর খোঁজ মিলত না। শত শত মানুষের মরদেহ আজও উদ্ধার হয়নি।

গত মাসে কুরুক্কালমাদামের একটি গণকবরে কাটা দাগযুক্ত কঙ্কালের হাড়গোড় খুঁজে পেয়েছে আদালতের নিয়োগ দেওয়া প্রত্নতাত্ত্বিক দল। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জ্যাকি ফাউজ বলেন, ‘এখন সবচেয়ে জরুরি কাজ হলো কঙ্কালগুলো কাদের তা শনাক্ত করা। কী ঘটেছিল তা বের করা এবং পরিবারগুলোকে জানানো।’

শেষ যাত্রা

হিনায়ারা ছিলেন ছয় ভাই-বোন। ফউজুল আমির ও আবদুর রউফ ছিলেন ছোট দুই ভাই। তাদের বাবা হায়াত মোহাম্মদ ছিলেন কাঠুরে। তার আয় নিয়মিত ছিল না। সংসার চালাতে বাবাকে সাহায্য করতেন দুই ভাই।

তৈরি পোশাক বিক্রি করতে বাড়ি থেকে ৫৮ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বের শহর আক্কারাইপাত্তুতে যেতেন আমির। ১৯৯০ সালের জুলাই মাসের সকালে সেই যাত্রার জন্য ব্যাগ গুছিয়েছিলেন আমির। আল জাজিরাকে হিনায়া বলেন, ‘আমি কখনো ভাবিনি ওটাই হবে ওর শেষ যাত্রা।’

কাত্তানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে আমিরকে আটকায় এলটিটিই। আমিরসহ বেশ কয়েকজন মানুষকে গুলি করে হত্যা করা হয় সেদিন। নিহতের সংখ্যা ৬০ থেকে প্রায় ১৫০ জন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়।

শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য ওই গণহত্যা ছিল বড় মোড়বদল। দেশটির জনসংখ্যার ৭৫ শতাংশ সিংহলি। তামিল ও মুসলিম যথাক্রমে ১৫ এবং ১০ শতাংশ। কুরুক্কালমাদাম গণহত্যার আগপর্যন্ত এলটিটিই প্রায়ই মুক্তিপণের জন্য মুসলিমদের অপহরণ করত। সেই টাকা দিয়ে নিজেদের যুদ্ধের খরচ চালাত তারা। ক্ষমতার শীর্ষে থাকার সময় শ্রীলঙ্কার প্রায় এক-চতুর্থাংশ এলাকা ছিল এলটিটিইর দখলে। ওই ঘটনার পর তামিল বিদ্রোহীরা আর মুসলিমদের টাকার পেছনে ছুটছিল না। তারা চাইছিল রক্ত।

এক মাস পর ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলের কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই। আমির যখন নিহত হন, হিনায়ার আরেক ভাই আবদুর রউফ তখন দেশের উত্তরাঞ্চলে দোকানে কাজ করতেন।

শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বাড়ি ফিরে আসেন রউফ। কয়েক দিন পর পাশের শহর বাটিকালোয়া থেকে সংসারের জিনিসপত্র কিনতে ঠেলাগাড়ি নিয়ে বের হন তিনি। পথে এলটিটিই তাকে অপহরণ করে। তার খোঁজ কখনোই আর মেলেনি। তিনি মারা গেছেন বলেই ধরে নেওয়া হয়।

২০১৬ সালে ‘অফিস অন মিসিং পারসনস’ তৈরি করে শ্রীলঙ্কা সরকার। নিখোঁজ ও গুম হওয়া মানুষদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে গবেষণা করার স্বাধীন দপ্তর হিসেবে গড়ে তোলা হয় সংস্থাটি। গৃহযুদ্ধের শুরু থেকে স্বজন হারানো সব জাতিগোষ্ঠীর শত শত মানুষের মতো হিনায়াও ওই দপ্তরে অভিযোগ দায়ের করেন।

তার মনে প্রশ্ন জেগেছিল, গণকবরগুলো খুঁড়ে কি কোনো সূত্র পাওয়া যাবে? আগামীতে কী ঘটবে? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক ফাউজ আল জাজিরাকে বলেন, ‘যেখানে প্রমাণ ফৌজদারি অভিযোগের পক্ষে যায়, সেখানে কর্তৃপক্ষের উচিত মামলা এগিয়ে নেওয়া।’

গণহত্যার মাধ্যমে এলটিটিই শুধু প্রাণই কেড়ে নেয়নি, শ্রীলঙ্কার তামিল ও মুসলিমদের মধ্যে যত্নে গড়ে তোলা সম্প্রীতির বন্ধনও ভেঙে দিয়েছিল।

গণহারে বিতাড়ন

১৯৮৭ সালের চুক্তির পর শ্রীলঙ্কায় ভারতীয় সামরিক বাহিনীর একটি দল মোতায়েন করা হয়। শ্রীলঙ্কা সরকার ও এলটিটিইর মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নে শান্তিরক্ষী হিসেবে তাদের সেখানে পাঠানো হয়েছিল।

ভারতীয় সেনারা থাকার সময় উত্তর প্রদেশের মুল্লাইতিভুর বেশ কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। ভারতীয় সেনাদের ঘাঁটি বানানোর জন্যই তাদের সরানো হয়েছিল।

বর্তমানে ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি বলেন, ‘ওটাই ছিল আমাদের প্রথম বাস্তুচ্যুতি।’ পরিবারের সঙ্গে সেবার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন তিনি। ১৯৯০ সালের শুরুর দিকে ভারতীয় সেনারা শ্রীলঙ্কা ছেড়ে চলে যায়। রিজনি ও অন্যরা নিজেদের গ্রামে ফিরে আসেন। তিনি আল জাজিরাকে বলেন, ‘তামিল ও মুসলিমরা মিলেমিশে ছিলাম। আমরা এক পরিবারের মতো ছিলাম। সবাই নিজ নিজ গ্রামে ফিরে এসেছিলাম।’

১৯৯০ সালের অক্টোবরে সব বদলে যায়। রিজনি বলেন, ‘উত্তর প্রদেশের গ্রামগুলোতে থাকা সব মুসলিমকে একত্র করে এলটিটিই। দুই দিনের মধ্যে প্রদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় তারা।’

এই নির্দেশে হতভম্ব হয়ে গিয়েছিলেন রিজনি। তিনি বলেন, ‘আমরা কখনোই তামিলদের জন্য চ্যালেঞ্জ ছিলাম না। উত্তর প্রদেশে আমরা মাত্র ৫ শতাংশ। তামিলরা ছিল ৯০ শতাংশের বেশি।’

১৯৯০ সালের অক্টোবরে উত্তর প্রদেশের পুরো মুসলিম জনগোষ্ঠীকে জোর করে তাড়িয়ে দেয় এলটিটিই। ধারণা করা হয়, বিতাড়িত মানুষের সংখ্যা ছিল ৭৫ হাজার থেকে ১ লাখ। পরনের কাপড় ছাড়া সঙ্গে কিছুই নিতে দেওয়া হয়নি তাদের। শরণার্থী হিসেবে দেশের অন্য অঞ্চলে চলে যেতে বাধ্য হন তারা। কয়েক দশক পরও রিজনি মনে করতে পারেন, এলটিটিইর কারণে তার পরিবার কী কী হারিয়েছিল। বিদ্রোহীরা তাদের ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একরের নারকেল বাগান, আট একরের ধানি জমি, বাড়ি ও মুদি দোকান কেড়ে নিয়েছিল।

ন্যায়বিচারের খোঁজে

অধ্যাপক জ্যাকি ফাউজ বলেন, মুসলিমদের ওপর এলটিটিইর হামলা তাদের তামিল আবাসভূমির স্বপ্নে অন্যকে বাদ দেওয়ার চরিত্রই প্রকাশ করে। তিনি আরও বলেন, ‘ওই আন্দোলন উত্তর ও পূর্বাঞ্চলকে তামিল আবাসভূমি হিসেবে দাবি করেছিল। ওই প্রদেশগুলোতে দীর্ঘদিন ধরে মুসলিম জনগোষ্ঠীও বাস করত। জমির ওপর তাদের নিজেদের অধিকার, দাবি ও রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল।’

এলটিটিইর অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ সিংহলিরা তামিলদের বিরুদ্ধে বৈষম্য করত। এলটিটিইর স্ববিরোধিতার দিকে আঙুল তুলে অধ্যাপক ফাউজ বলেন, মুসলিমদের সঙ্গে আচরণের বেলায় তারা সেই সংখ্যাগরিষ্ঠের ক্ষমতাই ব্যবহার করেছে।

২০০৯ সালে এলটিটিইকে গুঁড়িয়ে দেয় শ্রীলঙ্কা। তিন দশকের গৃহযুদ্ধের শেষ হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধের শেষ পর্যায়ে উত্তর প্রদেশে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।

যুদ্ধের পর অনেক মুসলিম শরণার্থী উত্তরাঞ্চলে নিজেদের গ্রামে ফিরে বসতি গড়েছেন। দুই দফা ঘরছাড়া হওয়ার শিকার রিজনি বলেন, শ্রীলঙ্কা এখনো পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করেনি।

ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াজ ফারুক বলেন, ‘১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোরপূর্বক বিতাড়ন মানবতাবিরোধী গুরুতর অপরাধ। কোনো রাজনৈতিক সংগ্রাম নিরীহ মানুষ হত্যা বা পরিবারগুলোকে বাড়ি ছাড়া করার ন্যায্যতা দিতে পারে না।’ কুরুক্কালমাদাম গণকবর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ সঠিক ও স্বাধীন তদন্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফারুক আরও বলেন, ‘বাড়ি ছাড়তে বাধ্য হওয়া উত্তরের মুসলিম পরিবারগুলোর কষ্ট আমরা পুরোপুরি বুঝি। শুধু তাদের ফিরিয়ে আনাই আমাদের দায়িত্ব নয়। তারা যেন মর্যাদার সঙ্গে নতুন করে জীবন গড়তে পারে, তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’

অন্যদিকে রিজনি আশা করেন, মুসলিম ও তামিলদের মধ্যে একসময় যে ঐতিহ্যবাহী সম্প্রীতি ছিল, তা আবার ফিরে আসবে। তিনি বলেন, ‘তামিল ও মুসলিমদের সম্পর্ক সব সময়ই ভালো থাকবে। মুসলিমরা সেই বিতাড়নের কথা ভুলবে না।’ মুসলিমদের সঙ্গে এলটিটিই যা করেছে, তার জন্য ‘আমরা তামিলদের দোষ দেব না’ বলে মন্তব্য করেন রিজনি।

কুরুক্কালমাদাম গণকবরের খনন কাজ দীর্ঘদিনের এই ক্ষত মোচনের পথ খুলে দিয়েছে বলে মনে করেন অধ্যাপক ফাউজ। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার মুসলিমরা দীর্ঘদিন ধরে কিছু উত্তরের অপেক্ষায় আছেন। কুরুক্কালমাদামে কর্তৃপক্ষ কীভাবে কাজ এগিয়ে নেয়, তার ওপরই নির্ভর করছে শেষ পর্যন্ত তারা সেই উত্তর পাবেন কি না।’

আল-জাজিরার প্রতিবেদন থেকে অনূদিত

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

তিন যুগ পর গণকবরে মুসলিম গণহত্যার চিহ্ন, প্রিয়জনের হাড়গোড় খুঁজছেন স্বজনেরা

Update Time : ০১:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬