Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব অর্থনীতিতে আরও বড় ও ঘন ঘন সংকটের শঙ্কা: ব্যাংক অব কানাডার গভর্নর

Reporter Name
  • Update Time : ০১:২১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২ Time View

বিশ্বজুড়ে বাণিজ্য সংঘাত, যুদ্ধ, জ্বালানি বাজারের অস্থিরতা এবং চরম আবহাওয়ার কারণে ভবিষ্যতে অর্থনৈতিক সংকট আরও বড় ও ঘন ঘন হতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকলেম।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ বিশ্ব অর্থনীতিতে নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। এসব পরিস্থিতি মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে।

ম্যাকলেমের মতে, জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বাড়লে তার প্রভাব খাদ্যসহ বিভিন্ন পণ্যের দামে পড়ে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে কানাডায় মূল্যস্ফীতি প্রায় ৩ শতাংশের কাছাকাছি। অবশ্য ২০২২ সালে তা প্রায় ৮ শতাংশে পৌঁছেছিল, যা প্রায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মূল্যস্ফীতি।

গভর্নর জানান, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব কানাডা প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে মূল্যস্ফীতির ২ শতাংশের লক্ষ্যমাত্রা বজায় রাখা হবে।

তিনি বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও মূল্যস্থিতি রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব। ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারণে সতর্ক অবস্থান নেওয়া হবে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির অস্থিরতা অব্যাহত থাকলে কানাডার সাধারণ মানুষের ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া ও ঋণের সুদের হারের চাপ আরও বাড়তে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বিশ্ব অর্থনীতিতে আরও বড় ও ঘন ঘন সংকটের শঙ্কা: ব্যাংক অব কানাডার গভর্নর

Update Time : ০১:২১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬