Dhaka ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

লিবিয়ার একটি বন্দরে নোঙর করে রাখা রাশিয়ার যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রোববার চালানো আকস্মিক এ হামলায় সাতটি সমুদ্র ড্রোন (সী ড্রোন) ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইউক্রেনের তৈরি। সেগুলোর সাহায্যে ভূমধ্যসাগরে অবস্থানরত রাশিয়ার নৌবাহিনীর একটি করভেট শ্রেণির যুদ্ধজাহাজে হামলা চালানো হয়। রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধজাহাজগুলোর মধ্যে এটি একটি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর এক বছর পর জাহাজটি নৌবাহিনীতে যুক্ত করা হয়।

তবে হামলার বিষয়ে রাশিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে প্রায় দুই হাজার ৪০০ কিলোমিটার বা এক হাজার ৫০০ মাইল দূরে এ অভিযান চালানো হয়। দূরপাল্লায় ইউক্রেনীয় বাহিনীর চালানো সবশেষ দুঃসাহসী হামলা এটি।

এর আগেও যুদ্ধ চলাকালে অভিনব কৌশলে রাশিয়ার ওপর আকস্মিক হামলা চালিয়ে মস্কোকে বিব্রত করেছে ইউক্রেন। গত বছরের জুনে ‘অপারেশন স্পাইডারওয়েব’ নামের অভিযানে ট্রাক থেকে ড্রোন উড়িয়ে রাশিয়ার বিভিন্ন বিমানঘাঁটির কাছে রাখা ৪০টির বেশি উড়োজাহাজে আঘাত হানা হয়।

রোববারের হামলাকে ‘অনুকরণীয়’ হিসেবে বর্ণনা করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, তা অর্জিত হয়েছে। আমরা নির্ধারিত জলসীমায় অভিযান অব্যাহত রেখেছি। রাশিয়ার আগ্রাসনের জবাব দিচ্ছি। একই সঙ্গে ইউক্রেনের নিজস্ব অস্ত্রের উন্নয়ন করছি।’

জেলেনস্কির দাবি, অভিযানে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ‘এমভি আঙ্গারা’ নামের একটি শুকনা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে। জাহাজটি অস্ত্র পরিবহনে ব্যবহার করত মস্কো। এ ছাড়া হামলায় রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে জানান তিনি।

পশ্চিমা দেশগুলোর সমর্থনপুষ্ট একটি গোপন চুক্তির আওতায় ইউক্রেনীয় বাহিনী পশ্চিম লিবিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। লিবিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত মার্চে উত্তর আফ্রিকার দেশটির ভূখণ্ড ব্যবহার করে ভূমধ্যসাগরে রাশিয়ার একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইউক্রেন।

চলতি বছরের শুরুর দিকে লিবিয়ার কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, দেশটিতে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীর অধিকাংশ সদস্য ড্রোন বিশেষজ্ঞ। তাঁরা মূলত উপকূলীয় শহর মিসরাতার একটি বিমানঘাঁটিতে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করছিলেন। পাশাপাশি রাজধানী ত্রিপোলি ও উপকূলীয় শহর জাউইয়ার অন্যান্য সামরিক স্থাপনাতেও তাঁদের উপস্থিতি ছিল।

লিবিয়ার দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী, রোববারের হামলায় দেশটির পূর্বাঞ্চলীয় বেনগাজি নৌঘাঁটিতে অবস্থানরত রাশিয়ার করভেট শ্রেণির যুদ্ধজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেনগাজির বাসিন্দারা রোববার ভোরে নৌঘাঁটিতে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ সময় ঘাঁটিতে আগুন জ্বলতেও দেখা যায়। পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য রুশ জাহাজটি বন্দরে নোঙর করেছিল। তবে বিবৃতিতে জাহাজটি বা এতে বহন করা পণ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ অভিযানটিকে ‘অনন্য’ বলে বর্ণনা করেছে।

সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার ‘এমভি আঙ্গারা’ একটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যবাহী জাহাজ। এটি রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো।

অন্যদিকে, বহুমুখী কাজে ব্যবহৃত ‘মারকিউরি’ নামের করভেট শ্রেণির যুদ্ধজাহাজটি নিয়মিত রাশিয়ার নৌবহরকে পাহারা দিত। বিশেষ করে ‘এমভি আঙ্গারা’র নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বেও ছিল এটি।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার দাবি, অভিযানের আগে ড্রোনগুলো নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়। এরপর লক্ষ্যবস্তুর কাছাকাছি অবস্থান নেওয়া একটি বিশেষ বাহক জাহাজ থেকে সেগুলো উৎক্ষেপণ করা হয়। এ ধরনের বাহককে ‘মাদারশিপ’ বলা হয়।

সংস্থাটি আরও জানায়, হামলার সময় করভেট যুদ্ধজাহাজটিতে একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টার ছিল। জাহাজটির সঙ্গে হেলিকপ্টারটিও পানিতে তলিয়ে যায়।

হামলার সময় রাশিয়ার প্রতিরক্ষাব্যবস্থা আকাশ, সমুদ্র ও স্থলপথ থেকে ইউক্রেনীয় ড্রোনগুলোকে আঘাত করার চেষ্টা চালায় বলেও জানিয়েছে এসবিইউ।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আবারও দেখিয়েছে, কৃষ্ণসাগরের অনেক দূরেও রাশিয়ার নৌবাহিনী ও সামরিক সরবরাহব্যবস্থার জন্য কোনো পথ নিরাপদ নয়।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬