Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন, ১৬ নাবিক উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৪:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে আগুন লেগেছে। স্থানীয় সময় শনিবার এ হামলা ঘটে। হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। ফিনল্যান্ডের ধারণা, রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেন সম্ভবত এ হামলা চালিয়েছে।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন শনিবার রাতে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ইলের কাছে এসব তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়,  রাশিয়ার পতাকাবাহী স্পার্টা-২ নামের জাহাজটিতে ১৬ জন নাবিক ছিলেন। হামলার পর জাহাজে আগুন ধরে গেলে তারা দ্রুত বিপদ সিগন্যাল পাঠান। এতে কাছাকাছি থাকা উদ্ধারকারী নৌকাগুলো তাদের দিকে এগিয়ে যায় এবং সবাই সেই নৌকায় আশ্রয় নেন। পরে ওই নাবিকেরা কাছাকাছি থাকা রাশিয়ার আরেকটি জাহাজে ওঠেন। বর্তমানে তারা রাশিয়ায় ফিরে যাচ্ছেন।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, স্পার্টা-২ একটি রুশ পতাকাবাহী পণ্যবাহী জাহাজ। এর দৈর্ঘ্য ১২১ মিটার বা ৩৯৭ ফুট। জাহাজটির মালিক রাশিয়ার ওবোরনলজিস্টিকা। শুক্রবার এটি সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে একের পর এক সামরিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব ড্রোনের কয়েকটি বাল্টিক অঞ্চলের আকাশসীমায়ও ঢুকে পড়েছিল। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্ভবত ইউক্রেনই এ হামলার পেছনে রয়েছে।’ তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের উদ্দেশে যাচ্ছিল স্পার্টা-২। পথে রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার গভীর রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ক্ষতিগ্রস্ত জাহাজটি বর্তমানে ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা অবস্থায় রয়েছে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ফিনল্যান্ড। তবে পরে রাশিয়ার জাহাজগুলো ক্ষতিগ্রস্ত জাহাজটিকে টেনে নিজ দেশে নিয়ে যেতে পারে বলে জানিয়েছে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ।

এদিকে নাবিকদের বিপদ সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চলাকালে রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ফিনল্যান্ড উপসাগরীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার মিক্কো সিমোলা এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনার জেরে পূর্ব ফিনল্যান্ড উপসাগরে সাময়িকভাবে আকাশপথ ও নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ডের সরকার। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন হলে ড্রোন প্রতিহত করতে কর্তৃপক্ষের কার্যক্রম নির্বিঘ্ন রাখার উদ্দেশ্যে এসব বিধিনিষেধ দেওয়া হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘যুদ্ধ আমাদের প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর সেখানকার পরিস্থিতি সামাল দিচ্ছে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ। আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’

ড্রোন হামলার পর ফিনল্যান্ড ও ন্যাটোর ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় ফিনল্যান্ডের নেতৃত্বে পরিচালিত নিরাপত্তা কার্যক্রমে সুইডেনের যুদ্ধবিমানও অংশ নেয়। সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন এ তথ্য জানিয়েছেন।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করার পর নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেয়। ফিনল্যান্ড ২০২৩ সালে এবং সুইডেন ২০২৪ সালে জোটটির সদস্য হয়। দেশ দুটি ন্যাটোর সবশেষ সদস্য রাষ্ট্র।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এক্সে লিখেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পরিণতি এখন বাল্টিক সাগর পর্যন্ত পৌঁছেছে। আগ্রাসনকারীর জন্য এটি যুদ্ধ বন্ধ করার আরেকটি সংকেত। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে কোনো কিছুই আমাদের বিরত রাখতে পারবে না।’

উদ্ধার অভিযানে সহায়তা করতে এস্তোনিয়া একটি নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, জাহাজটি আগুন নেভানো এবং সম্ভাব্য দূষণ মোকাবিলার কাজেও সহায়তা করছে।

এ হামলার বিষয়ে মন্তব্য জানতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। একইভাবে হেলসিঙ্কিতে রাশিয়ার দূতাবাসের কাছ থেকেও মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্পার্টা-২ জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এটি রাশিয়ার জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওবোরনলজিস্টিকার সঙ্গে সংশ্লিষ্ট।

প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ওবোরনলজিস্টিকা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পণ্য ও সরঞ্জাম পরিবহনসহ বিভিন্ন রসদ সরবরাহসংক্রান্ত সেবা দিয়ে থাকে।

তবে হামলার সময় জাহাজটিতে কী ধরনের পণ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন বলেন, ‘এই মুহূর্তে জাহাজটিতে কী ধরনের পণ্য রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে সেখানে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

এদিকে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দ্র দ্রোজদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি পণ্যবাহী জাহাজে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাতভর লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ফিনল্যান্ডের সামরিক বাহিনী গত সপ্তাহেও একই এলাকায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল। সে সময় লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের একের পর এক ড্রোন হামলা চলছিল।

রাশিয়া এর আগে নিজেদের আঞ্চলিক জলসীমার বাইরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ ও সামুদ্রিক জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন, ১৬ নাবিক উদ্ধার

Update Time : ০৪:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬