Dhaka ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মালিকরা প্রস্তাব না দিলে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে মজুরি বোর্ড’

Reporter Name
  • Update Time : ০৭:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষ আগামী সোমবারের মধ্যে নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, মালিকপক্ষকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই। নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করেই শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া হবে।

শনিবার বিকালে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন মজুরি নির্ধারণের বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী জানান, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মালিকপক্ষ আগামী সোমবার প্রস্তাব দেবে বলে আশা করছে বোর্ড। এদিন মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ‘২৩ তারিখে সভা হবে। সেটি আমরা আগেই ঘোষণা করেছি। মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। কেউ প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলব। যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই কাজ করব।’

মালিকপক্ষের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছে কিংবা অসহযোগিতা করছে। তবে কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর চাপ নেই। বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল।

এদিন মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি পরিদর্শক দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় তারা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি নির্ধারণের জন্য শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। শ্রমিকদের প্রত্যাশা, বর্তমান বেতন এবং পরিবারের কতজন সদস্য তাদের আয়ের ওপর নির্ভরশীল, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষের সমস্যা ও সুবিধাগুলোও জানার চেষ্টা চলছে।

শ্রমিকরা আন্দোলন না করলে তাদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো মালিকপক্ষ কিংবা নিম্নতম মজুরি বোর্ডের পক্ষে জানা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে এবং রাষ্ট্র এ অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড করার অধিকার কারও নেই।

মজুরি বোর্ড গঠনের বিষয়ে তিনি জানান, গত ১ নভেম্বর বোর্ড গঠন করা হয়। এর তিন দিনের মাথায় ৪ নভেম্বর তার সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে কাজ শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে মালিক ও শ্রমিক উভয় পক্ষই যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের কাজ শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

তিনি বলেন, মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলাদা ও সম্মিলিত ভূমিকা রয়েছে। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন রয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে আলাদা প্রস্তাব এলে সেগুলো পর্যালোচনা করতে সময় লাগে। এটি শ্রমসাধ্য কাজ হলেও বোর্ডের সদস্যরা দিন-রাত কাজ করছেন।

শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত যেসব কারখানা পরিদর্শন করা হয়েছে, সেখানে কোনো শ্রমিক কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। তবে পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় কেউ কেউ আর্থিক সমস্যার কথা জানিয়েছেন। শনিবারের পরিদর্শনেও দুজন শ্রমিক তাদের পারিবারিক ব্যয়ের চাপের কথা বলেছেন।

তিনি আরও বলেন, কোনো কোনো পরিবারে স্বামী-স্ত্রী দুজনই কাজ করছেন। কোথাও ভাইয়েরা কাজ করছেন, আবার তাদের সন্তানরাও উপার্জন করছেন। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের মোট আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। পরিবারের সবাই কর্মক্ষম হলে এবং তাদের আয়ের ব্যবস্থা থাকলে সেটি ইতিবাচক।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কেউ যেন বিভ্রান্ত না হন। বৈধ পন্থায় আন্দোলন করার অধিকার শ্রমিকদের রয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি শ্রমিকদের এ অধিকারকে সম্মান করেন। তবে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

সাভার ও আশুলিয়ার কয়েকটি নির্দিষ্ট এলাকায় কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে এবং এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী বলেন, তার কাজের পরিধি নিম্নতম মজুরি নির্ধারণ করা। এ জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। চিঠি দিয়েও তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল। কিন্তু শ্রমিক ও মালিকদের কাছে সরাসরি গিয়ে তাদের সমস্যা ও সুবিধার বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। কোনো সংস্থা ব্যর্থ কিনা, তা বলার দায়িত্ব তার নয়।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে ৪০ লাখ শ্রমিকের প্রত্যেকের কাছে যাওয়া সম্ভব নয়। তবে গণমাধ্যমের মাধ্যমে অল্প সময়ে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। মজুরি বোর্ডে চেয়ারম্যানসহ সাতজন সদস্য, একজন সচিব এবং ১০ থেকে ১২ জন সহায়ক জনবল রয়েছেন। এত বিপুলসংখ্যক শ্রমিকের জন্য অল্পসংখ্যক মানুষ কাজ করছেন। এ কারণে তাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে।

পোশাকশিল্পের গুরুত্ব তুলে ধরে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, দেশের রপ্তানিতে এ খাতের সবচেয়ে বেশি অবদান রয়েছে। কোনোভাবেই এ খাত ক্ষতিগ্রস্ত হোক, তা তারা চান না। শ্রমিকদের জন্য ভালো কিছু হলে সেই সাফল্যের ক্ষুদ্র অংশীদার হতে চান তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

‘মালিকরা প্রস্তাব না দিলে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে মজুরি বোর্ড’

Update Time : ০৭:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬